ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সদরঘাট ও এর আশপাশে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৩-২০২৩ রাত ১১:৫৯
রাজধানীর লালবাগ বিভাগের মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সদরঘাট ও এর আশপাশে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কোতয়ালী থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২২ মার্চ ) সকাল ১১টায় ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাস্তা ও ফুটপাতে যানবাহন এবং ক্রেতা ও যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিৎ করার উপায় ও কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।
 
সভায় বিভিন্ন সমিতি ও সংস্থার প্রতিনিধিরা তাদের প্রস্তাব তুলে ধরেন। এরপর লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার সংশ্লিষ্ট পুলিশ অফিসার ও অন্যান্য সংস্থা, ব্যবসায়ী ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দকে এ বিষেয় প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
 
সভায় সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতি, গার্মেন্টস এক্সেসরিজ সমিতি, কেন্দ্রীয় বোরকা সমিতি, চশমা সমিতি, ঘড়ি সমিতি, ২২ মার্কেট সমিতি, সদরঘাট লঞ্চ মালিক সমিতি, ঘাট ইজারাদার, বিভিন্ন বাস ও পরিবহন ব্যবসায়ী সমিতি, যাত্রি কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন) মোঃ শফিকুর রহমান, কোতয়ালী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহিত কবির সেরনিয়াবাত, সহকারী পুলিশ কমিশনার শারিমিনা আলম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক)পীযুষ কুমার দে, সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রোল) কাজী মাহাবুব আলম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর রহমান, সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম, বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুর রহমান খান, পিআই কোতয়ালী-সূত্রাপুর, টিআই কোতয়ালী, কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত), ইন্সপেক্টর (অপারেশন), সদরঘাট পুলিশ ফাড়ি ও সদরঘাট বক্সের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক