উলিপুরে করলার বাম্পার ফলন দাম ভালো থাকায় খুশি চাষিরা
কুড়িগ্রামের উলিপুরে করলার বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভালো থাকায় খুশি করলা চাষিরা। কম পূঁজিতে বেশি লাভবান হওয়ায় দিন দিন করলার চাষ বাড়ছে উপজেলায় মাঠে মাঠে। অন্যান্য ফসলে লোকসান গুণতে হলেও করলা চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন চাষিরা।
কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে উপজেলায় রবি শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ৫০ হেক্টর। এর মধ্যে করলা চাষও রয়েছে। অল্প সময়ে ভালো ফলন এবং বাজার দর ভালো থাকায় উপজেলায় করলা চাষের প্রতি আগ্রহ বেড়েছে করলা চাষিদের। কৃষি অফিস থেকে করলা চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, করলা চাষিরা করলার ক্ষেত পরিচর্যা ও করলা উঠাতে ব্যাস্ত সময় পার করছেন। সকাল ও বিকেলে করলা উঠিয়ে বাজারে নিয়ে বিক্রি করতে দেখা যায়। বাজার দর ভালো থাকায় তাদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা বলেন অল্প সময়ে অল্প খরচে দ্বিগুণ লাভ পাওয়া যায় করলা চাষে। করলার চাহিদা বাজারে থাকায় বাজারদর বেশি বলে জানান তারা। তবে সার কীটনাশক সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় করলা চাষে ব্যায় বেশি হচ্ছে বলে জানান তারা। উপজেলার পৌরসভার পশ্চিম নাওডাঙ্গার দরিচর গ্রামের মাঝিরভিটা এলাকার করলা চাষি জিয়াউর রহমান বলেন, আমি প্রায় ৬২ শতক জমিতে করলার চাষ করেছি। করলার বাম্পার ফলন হয়েছে। শতক প্রতি ব্যায় হবে প্রায় ১২'শ টাকা। মোট ব্যায় হবে ৭৪ হাজার ৪'শ টাকা। শতক প্রতি করলার আশা করা যায় প্রায় ৫ মণ। মাত্র বাজারে বিক্রি শুরু হয়েছে। এ পর্যন্ত আয় হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। আরও আয়ের আশা করছি প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা। তিনি আরও বলেন আল্প সময়ে অল্প খরচে দ্বিগুণ লাভ করা যায় করলা চাষে।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার করলা চাষিদের মধ্যে, রুহুল আমীন, আবুবক্কর, আব্দুস সালাম, আলমগীর ও মজিত সহ আরও অনেকে বলেন, অল্প সময়ে অল্প খরচে দ্বিগুণ লাভ করা যায় করলা চাষে। বাজার দর অনেক ভালো থাকায় দ্বিগুণ লাভের আশা করছি। এছাড়াও বাজারে করলার চাহিদা সবসময় থাকে বলে জানান তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন বলেন, করলা চাষ একটি লাভজনক ফসল। যা অল্প সময়ে অল্প খরচে দ্বিগুণ লাভ করা যায়। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা করলা চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছেন। বাজারদর ভালো থাকায় করলা চাষিরা অনেক লাভবান হবেন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ
পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি
জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়
রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে