ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

হাসপাতালের সিলিং ফ্যান খুলে পড়ে আহত-১


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৪-৩-২০২৩ দুপুর ৪:৫
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের সিলিং ফ্যান খুলে ছাত্তার গাজী নামের একজন আহতের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকলের দিকে হাসপাতালের চার নাম্বার ক্যাবিনে ফ্যান খুলে পড়ে এই ঘটনা ঘটে। ছাত্তার গাজী নওয়াপাড়া পৌরসভার ২নং ওযার্ডর মৃত জানবাক্স গাজীর ছেলে। এসময় পাশে থাকা অসুস্থ রোগী অল্পর জন্য রক্ষা পায়।
জানা যায়,অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের বহাল দশা দীর্ঘদিনের। তবুও ঝুকিপর্ণ ভবনে রীতিমতো চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এর আগেও সিলিং এর পলস্তার খসে পড়ে রোগী নার্স ও স্টাফ আহত হওয়ার ঘটনা ঘটেছে। 
আহত ছাত্তার গাজী জানান, আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করি। ৪ নাম্বার ক্যাবিন ভাড়া করে সেখানকার ফ্যান চালিয়ে দিতেই লোহার আংটা খুলে আমার মাথা ও কাঁধের উপরে এসে পড়ে। এসময় অন্য স্বজনরা আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। 
এ ব্যাপার অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.ওয়াহিদুজ্জামান বলেন,ক্যাবিন রুমের সিলিং ফ্যান পড়ে একজন আহত হয়েছেন। তিনি ব্যাথা পাওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিলিং ফ্যানের স্থানের রড নষ্ট হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ভবনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে আবেদন দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন