ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি : বোরো ক্ষেতে পানি জমেছে
দেশের উত্তরের কৃষি নির্ভর জনপদ ঠাকুরগাঁও। বোরো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা। পর্যান্ত পানি না থাকায় কৃষকেরা সমস্যায় পরে। বিশেষ করে উচু জমিগুলিতে পানি না থাকায় ধানক্ষেত ফেটে চৌচির হতে দেখা যায়। এতে করে মারাত্মক সমস্যায় পরেন এ অঞ্চলের কৃষকেরা। বেশ কিছু কৃষক শ্যালোমেশিন ও গভীর নলকূপের সাহায্যে ক্ষেতে পানি দিলেও কুলাতে পারছিলেন না। এ অবস্থায় অবশেষে ২-৩ দিনের বৃষ্টির ফলে বোরো ক্ষেতে পানি জমেছে। বিশেষ করে উচু কৃষি জমিতে পানি জমায় কৃষকের মনে স্বস্তি এসেছে। ফলে পুনরায় ব্যস্ত হয়ে পরেছেন তারা।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপর, চিলারং, নারগুন, বেগুনবাড়ি, খোঁচাবাড়ি, দানারহাট, বরুনাগাঁও, শীবগঞ্জ, রহিমানপুর, জামালপুর, পীরগঞ্জ, হরিপুর উপজেলা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কৃষকেরা বোরো ধান পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। দীর্ঘদিন পানির অভাব থাকলেও গত এক সপ্তাহে ২-৩ দিন বৃষ্টির পানিতে তারা নতুন করে বোরোতে স্বপ্ন দেখতে শুরু করেছেন।
সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর এলাকার কৃষক মো: মোমিনুল ইসলাম জানান, প্রত্যেক বছরের মত এ বছর তিনি ৪ একর (৪শ শতক) জমিতে বোরো ধান লাগিয়েছেন। কিছুদিন শ্যালো ও গভীর নলকূপের সাহায্যে পানি দিলেও খরচ বেশি হওয়ায় বিপাকে পরেন। অবশেষে বেশ কয়েকদিনের বৃষ্টির ফলে উচু জমিগুলোতেও পানি জমায় তিনি দুশ্চিন্তামুক্ত হয়েছেন।
সদর উপজেলার ঢোলারহাট গ্রামের কৃষক ধনঞ্জয় বর্মন জানান, এ বছর আড়াই একর (২৫০ শতক) জমিতে বোরো ধান লাগিয়েছেন। বৃষ্টির পানির অভাবে তার বোরো ক্ষেত শুকিয়ে যাওয়ায় তার দুশ্চিন্তার যেন শেষ ছিল না। ২-৩ দিনের বৃষ্টিতে বোরোর ক্ষেতে পর্যান্ত পানি জমেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, বর্তমানে বোরো ধানের আবাদ কার্যক্রম চলমান রয়েছে। এ বছর ঠাকুরগাঁওয়ে ৬০ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। এ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২ লাখ ৬৭ হাজার ৯৪০ মেট্রিক টন। যা গত বছরে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৫৯ হাজার ১১৪ হেক্টর। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ৬৮ হাজার ৮৭৩ মেট্রিক টন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ