শাহিনের অপপ্রচারের বিরুদ্ধে সেলিমের হুঁশিয়ারি
কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মঞ্চে এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির বিরুদ্ধে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেন যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
উক্ত ভাইরাল ভিডিও'তে শাহীন আহামেদ বলেছেন, বর্তমান সংসদ সদস্য এ্যাড. কামরুল ইসলাম কেরানীগঞ্জ বাসীর কথা বলেনা, এবং বলেননি কোনো সংসদ অধিবেশনে।
কেরানীগঞ্জের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিজের এলাকার সন্তান শাহিন আহম্মেদ কে বেছে নিবেন বলেও দাবি করেন তিনি।কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামিলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম, শাহীন আহম্মেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। ঢাকা-০২ আসন তো শুধু মাত্র কেরানীগঞ্জ মডেল থানা নিয়ে গঠিত নয়। এই আসন টি সাভার, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ নিয়ে গঠিত। আর শাহিন আহম্মেদ তো কেরানীগঞ্জের সন্তান না! তিনি তো নোয়াখালীর সন্তান! তিনি নোয়াখালীর সন্তান বলেই তো তার বীরমুক্তিযোদ্ধা বাবার লাশ নোয়াখালীতে দাফন করেছেন। আর তিনি কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি, মডেল থানা আওয়ামী লীগের তো কেহই নন। শাহীন সাহেব আমাদের ঢাকা-০২ আসনের এমপি সাহেব কে টাকার প্রতি লোভের কথা বলেছেন। তার এই বক্তব্যেরও প্রতিবাদ জানিয়েছেন সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম।
শাহীন সাহেব নিজে একজন লুটেরা, ভূমিদস্যু ও কালো টাকার মালিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল ও জায়গা দখলসহ কেরানীগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসে বিভিন্ন মৌজার জমি রেজিস্ট্রি তে বাধাপ্রদান এবং তার সন্ত্রাসী আচরণের কারণে সর্বসাধারণ সবসময় আতঙ্কে থাকেন বলে জানান। শাহীন আহামেদ'কে উদ্দেশ্য করে বলেন, বুঝতে হবে কার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। এ্যাড. কামরুল ইসলাম, বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলার বিশেষ কৌশলী এবং যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে যার ভূমিকা অন্যতম। এ্যাড. কামরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। এক-এগারো এর পরিক্ষীত সৈনিক, যিনি এই ঢাকা-০২ আসনের ঐক্যের প্রতীক। শাহীন সাহেব যে মুহুর্তে আমাদের রাজপথে জামাত বিএনপিকে মোকাবেলার জন্য ঐক্য প্রয়োজন, সে মুহুর্তে এধরনের বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে বিভাজন কোন অবস্থাতেই কাম্য নয়।
কাদের সাথে আতাত করে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোবল দুর্বল করে চলেছেন শাহীন সাহেব। শাহীন আহামেদ এর কাছে কেউ আওয়ামী লীগকে ইজারা দেয় নাই বলেও হুংকার তুলেন তিনি। সুতরাং শাহীন আহামেদ'কে সামধান হবার আহবান জানান তিনি। রাজনীতির শিষ্টাচার বজায় রাখতে শাহিন সাহেব কোন অপশক্তির প্রতিনিধি হয়ে কাজ করেন? এটা আপনার পরিষ্কার করতে হবে। তা না হলে কেরানীগঞ্জ বাসী তথা আওয়ামী লীগ পরিবারে তার বিচার চাইবে বলে হুঁশিয়ারি করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান
মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত
বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর