ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

পাথরঘাটায় প্রতিপক্ষের বিষে পুড়ে গেলো কৃষকের স্বপ্ন


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ১২:৩৯
বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নং রায়হানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. হাকিমের ছেলে মো. খলিলুর রহমানের জেএল লেমুয়া মৌজার এসএ ১৪২ নং খতিয়নের ভোগদখলিয় এক কুড়া (৬৬ শতাংশ) জমির মুগডাল রোপনকৃত ক্ষেতে প্রতিপক্ষ একই এলাকার মকিম হাওলাদারের ছেলে মো. শাহদাত হোসেন (৫২),মো. ফোরকান (৩৫) মো.ফারুক (৪৫) মো. মিজান (৫০) ও প্রায়ত মোন্তাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. মকিম (৮০) সহ হাকিমের ছেলে হায়দার (৪০) হামেজ ঘরামির ছেলে বেলায়েত ঘরামি (৫২) এবং আঃ করিম (৫৫) আগাছা নিধনের কীটনাশক প্রয়োগ করে পুড়ে ফেলছে ক্ষেত ভর্তি মুগডাল চাষ।
 
এসময়ে খলিলের স্ত্রী মোসাঃ রেবা, তার ভাইয়ের স্ত্রী মোসাঃ রাহিমা সহ খলিলের চার ভাইয়ের স্ত্রীগন ডাল ক্ষেতে গিয়ে বিষ প্রয়োগে বাধা দিতে গেলে উল্লেখিত ব্যক্তিরা নারীদেরকে বেধম ভাবে পিটিয়ে গুরতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিষয়টি তাৎক্ষণিক সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মো. বারেকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোন বিচার না পাওয়ায় চরম হতাশায় আছেন উল্লেখিত খলিলের পরিবার।
সরে জমিনে গিয়ে খলিলের চাষকৃত ডাল ক্ষেতে বিষ প্রয়োগের কারনে পুড়ে যাওয়ার ব্যাপরে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন মকিমগং অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননা।তারা বলেন মকিম গং টাকা ও গায়ের জোরে সকলকে ম্যানেজ করে একেরপর এক খলিল গংদের ওপর হামলাসহ খলিল গংদের জমি দখল করার অপ চেষ্টা করে আসছে। খলিলের ভাইয়ের স্ত্রী মোসাঃ রাহিমা বেগম বলেন মকিম গং এযাবৎ আমাদেরকে অগনিতবার মারধর করলেও আমরা কোথাও বিচার পাইনা।তিনি বলেন মকিন গংদের অনেক লোকজনসহ বিপুল পরিমান টাকা আছে সেই টাকা দিয়ে সকলকে ম্যানেজ করে তাই আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।জানতে চাইলে মকিম এর ছেলে মো. ফারুক অনেক বিষয়ে অস্বীকার করে বলেন আমার বাবায় উল্লেখিত জমিতে ওষুধ দিতে গিয়েছিল কিন্তু খলিল গংদের বাধার মুখে ওষুধ দিতে ব্যর্থ হয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা