কাশিয়ানীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহুতি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মুন্নি খানম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহুতি দিয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় রেলক্রসিং এ ঘটনা ঘটে।
সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার পান্নু শেখের মেয়ে এবং মালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম তার পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, মেয়েটি পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মদিনাপাড়া বোনের বাড়ীতে যাচ্ছিলো। বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ হতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে, স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আবির নামে এক ছেলের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। ওই ছেলের সাথে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দেয়।মেয়েটির ফোনের ডায়াল রিং-এ ওই ছেলেটির নম্বর পাওয়া গেছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান