ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় ধলেশ্বরী নদীতে চলছে বালু লুটের মহোৎসব


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ৩:৩৪

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দিনে দুপুরে লুট হচ্ছে ধলেশ্বরী নদীর বালু। এলাকার কিছু অসাধু ব্যক্তি,স্থানীয় কিছু প্রভাবশালীদের সাথে সমন্বয় করে মাস ধরে রাতে ও দিনে  এভাবেই লুট করে নিয়ে যাচ্ছে এই নদীর বালু।

এভাবে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ টি অবৈধ ট্রাক্টর ট্রলি দিয়ে অবাধে লুট হচ্ছে এই নদীর বালু। এদিকে অবৈধ ট্রলির কারণে নষ্ট হচ্ছে আশেপাশের রাস্তাঘাটসহ কৃষি জমি। এদের কারণে বিপাকে পড়েছে স্থানীয়রা। এই বালুবাহী যানবাহনের কারণে দিঘলীয়া ইউনিয়নের প্রায় ২০ কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক, ৩০ কিলোমিটার আধা পাকা ও কাঁচা সড়ক এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ,অবৈধ ট্রলির কারণে তাদের চলাচলের রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়েছে। ধুলাবালির কারনে তারা ঘর থেকে বের হতে পারছেনা। এমন কি তাদের বাড়ির খাবার-দাবার নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ধুলাবালিতে শ্বাসকষ্টসহ নানা রুগে আক্রান্ত হচ্ছেন তারা। তাদের অভিযোগ, এবিষয়ে স্থানীয় প্রতিনিধিসহ পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করেও কোন প্রতিকার পাননি তারা। মাঝেমধ্যে প্রশাসনের লোকজন আসে, কিন্তু এসে কি বলে সেটা জানিনা। তবে তারা চলে যাওয়ার পর পুনরায় আগের মতই বালু উত্তোলনের কাজ অব্যাহত থাকে বলে অভিযোগ স্থানীয়দের

তবে প্রশাসনের দাবি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু অভিযানে গেলে কাউকে তারা ঘটনাস্থলে পান না। হয়তো অভিযানে যাওয়ার পূর্বেই তারা কোনভাবে জানতে পারে এবং সেখান থেকে সটকে পড়েন। তবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে যাওয়ার আশ্বাস দিয়েছেন সাটুরিয়া উপজেলা প্রশাসন।

সরেজমিনে গিয়ে যায়, উপজেলার দিঘলীয়া ইউনিয়নের জালশুকা এবং বরাইদ ইউনিয়নের গোপালপুর, হামজা গ্রামের প্রায় তিন কিলোমিটার এলাকা থেকে ধলেশ্বরী নদীর বালু লুট চলছে। ২০-২৫ ট্রাক্টর ট্রলি দিয়ে চলছে বালু উত্তোলনের কাজ। মাসখানেক এভাবে নদী থেকে বালু লুট করছে একটি প্রভাবশালী চক্র। বালু উত্তোলনের মাধ্যমে চক্রটি অবৈধভাবে লক্ষ লক্ষ হাতিয়ে নিচ্ছে। এতে জড়িত হিসেবে বর্তমান ইউপি সদস্য ও সাবেক ইউপি সদস্যসহ স্থানীয় নামধারী কিছু নেতার নাম জানিয়েছেন স্থানীয়রা। এরা এলাকায় প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা লুট করে যাচ্ছেন। এই অবস্থায় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা সম্ভব নয়।

বরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য থানা পুলিশ ও ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। জানিনা কোন অভিযান হয়েছে কিনা, হলে তো বালু লুট বন্ধ হতো। আমি প্রশাসনের নিকট অনুরোধ কবর, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে যেন প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা প্রকৌশলী মোঃ নাজমুল করিম বলেন, অবৈধ ভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর ট্রলির কারনে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। ট্রাক্টরের চাকার চাপে পৃষ্ট হয়ে উঠে যাচ্ছে রাস্তার কার্পেট। ফলে সামান্য বৃষ্টিতে সড়ক ভেঙ্গে যাচ্ছে। এছাড়া কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই  অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধের জোড় দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা জানান, নদী থেকে বালু উত্তোলন বন্ধে
ইতোমধ্যে কয়েকবার অভিযান চালানো হয়েছে। অভিযানে গেলে তাদেরকে ঘটনাস্থলে পাওয়া যায় না। তাই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে এদের বিরুদ্ধে মামলা দিয়ে এদেরকে জেলা পাঠানোর মাধ্যমেও যদি বালু উত্তোলন বন্ধ করা যায়,সেটাই করা হবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার