ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভেদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় টেইলার্স কর্মীর মৃত্যু, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ৪:২৬
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে টেইলার্স কর্মী জিহাদ সরকার (১৩) এর মৃত্যু হয়েছে। এসময় গাড়িচালক রাকিব বেপারী(১৫) গুরুত্ব আহত হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ)রাত ১১ টার সময় জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া টু মালবাজার সড়কে দঃতারাবুনিয়ার সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন দর্জির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত জিহাদ সরকার (১৩) উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান স্টেশন, সরকার কান্দি গ্রামের বাসিন্দা ইমান হোসেন সরকারের ছেলে। আহত রাকিব (১৫) ঐ এলাকার বাসিন্দা শাহজাহান বেপারীর ছেলে।
 
পুলিশ সুত্রে জানা যায়, জিহাদ সরকার ও রাকিব সরকার তারা দুইজন উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজারের সোলেমান বেপারীর টেইলার্সের দোকানের কর্মী ছিলো। আজ তারাবির নামাজের পরে তারা দোকানদার সোলেমনের মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়৷ পরে দঃতারাবুনিয়ার সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন দর্জির বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে জিহাদের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর মোটরসাইকেল চালক রাকিবের পা ভেঙ্গে যায়। তাকে চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয়।
 
বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, আমরা খবর শুনে রাত সাড়ে এগারোটার সময় ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে জিহাদ সরকারের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আর মোটরসাইকেল চালক রাকিবকে শুনেছি আহত অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে৷ এ বিষয় কারো বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক