তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করায় ১ জনের কারাদন্ড
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নির্দেশ ছাড়া অবৈধভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে গোলাপ আলী (৪০) নামের এক ব্যক্তির ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৫ মার্চ শনিবার দুপুরে উপজেলার মহিষলুটি এলাকায় অবৈধভাবে পুকুর খননের সময় ঘটনাস্থলে গিয়ে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিষ্ট্রেট ও তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরী তাসনিম উর্মি। সাজাপ্রাপ্ত ব্যাক্তি উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়া দিঘী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গোলাপ আলী।
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরী তাসনিম উর্মি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার মহিষলুটি-মান্নানগর এলাকার মাঝে ফসলি জমিতে পুকুর খনন করছে এবং সেই মাটি বিভিন্ন স্থানে ট্রাকে তুলে বিক্রি করে আসছিলেন । আমি গোপনীয় সংবাদ পেয়ে সঙ্গে তাড়াশ থানার এস আই সিরাজুল ইসলামসহ একদল পুলিশ নিয়ে ১ জনকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক কৃত গোলাপ আলীকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরোও জানান এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস
রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২
প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
রাণীশংকৈলে খড়ের পালা থেকে পড়ে গিয়ে শিক্ষকের মৃত্যু
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আটোয়ারীতে সরকারি গাছ কেটে হরিলুট, ইউএনও বলেলেন ৮টি গাছ জব্দ করেছি, প্রশাসনিক ব্যবস্থা চলমান!
হোল্ডিং খোলা-বন্ধ সবই হয় তহশিলদার সাইফুলের মর্জিতে !
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার