রূপগঞ্জে স্কুল ব্যাগে বিদেশি মদসহ একজন গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের ভূমি অফিসের সামনের রাস্তা থেকে সিএনজিতে সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে রাব্বি (১৯) নামে একজনের স্কুল ব্যাগ থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ভুলতা পুলিশ ফাঁড়ির এস.আই মিজানুর রহমান ও তার সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেন ।
ভুলতা পুলিশ ফাঁড়ির এস আই মিজানুর রহমান জানান, আমরা আমাদের কর্তব্য পালনরত অবস্থায় সন্দেহজনক কিছু সিএনজিতে তল্লাশি চালাই। শনিবার (২৫ মার্চ) ভোর ৫ টার দিকে গোলাকান্দাইল ভূমি অফিসের সামনের রাস্তায় তল্লাশি চালিয়ে রাব্বি (১৯) নামের একজনের সাথে থাকা স্কুল ব্যাগের থেকে ৮ বোতল বিদেশী মদ সহ তাকে আটক করা হয়।
এ সময় আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি, তার নাম- রাব্বি(১৯), পিতা- ওমর আলী, সাং- রাংকিয়া, থানা- ঝিনাইগাতি, জেলা- শেরপুর। সে শেরপুরের সীমানায় থাকা ভারতের ভার থেকে এই বিদেশী মদ নিয়ে এসে প্রতিনিয়ত সোনারগাঁও থানার মদনপুরে সাপ্লাই দিয়ে থাকে।
এ ব্যাপারে ভূলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিনিয়ত আমাদের পুলিশরা ডিউটি পালন করে যাচ্ছে। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের ধরতে সক্ষম হচ্ছি। প্রতিদিনের মত শনিবার ভোর ৫ টার দিকে আমাদের ভূলতা পুলিশ ফাঁড়ির টহল টিম ডিউটি পালন করার সময় সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে সিএনজি থেকে রাব্বি নামের ১ মাদক ব্যবসায়ীকে ৮ বোতল বিদেশী মদ সহ আটক করেন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ বলেন, বিদেশী মদের বোতলসহ রাব্বি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied