নোবিপ্রবিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে নেওয়া হয় ব্যাপক কর্মসূচি।
রবিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদার উল-আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের নিয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
আনন্দ র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের গিয়ে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময়ে নোবিপ্রবি উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রক্টর সহকারী অধ্যাপক ইকবাল হোসেন সুমন সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময়ে সশস্ত্র সালাম প্রদান করে নোবিপ্রবি বিএনসিসি প্লাটুন।
এরপর নোবিপ্রবি শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, নোবিপ্রবির বিভিন্ন হল প্রশাসন ও বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে নোবিপ্রবি সাংবাদিক সমিতি, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি, চলো পাল্টাইসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এমএসএম / এমএসএম
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন