শান্তিগঞ্জে সালিশ ব্যক্তিত্ব মোশাহিদ আলী আর নেই: পরিকল্পনামন্ত্রীর শোক
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব প্রবীন মুরব্বী মাষ্টার মোশাহিদ আলী (৭৮) আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৭ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন নাতি নাতনী ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ বাদ আছর সদরপুর উত্তর জামে মসজিদের উত্তরের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসনাত হোসাইন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, পঞ্চমগ্রাম কামরুপদলং মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আকবর আলী সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ। পারিবারিক সূত্রে জানা যায়, গত সপ্তাহে স্টোক করে সিলেটের মেডিনোভা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২.৩০ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিক প্রবীন সালিশ ব্যক্তিত্ব মোঃ মোশাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান (এমপি)।
এক শোক বার্তায় তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন সালিশ ব্যক্তিত্বকে হারালাম। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
Link Copied