ভয়াল 'কালোরাত' স্মরণে ইবি ছাত্রলীগের র্যালি ও প্রদীপ প্রজ্জ্বলন
১৯৭১ সালে ২৫শে মার্চের ভয়াল 'কালোরাত' স্মরণে শোক র্যালি ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে গিয়ে শেষ হয়।
পরে সেখানে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন করেন নেতাকর্মীরা। এছাড়া বিশ্ববিদ্যালয় স্মৃতি সৌধেও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের মেধা শূন্য করার জন্য হত্যা করে। আমরা জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও স্মৃতি সৌধে মোমবাতি প্রজ্জ্বলন করেছি। রাত পোহালেই স্বাধীনতা দিবস। আর এই দিবসটা আমরা শাখা ছাত্রলীগ আনন্দের সাথে পালন করবো।
উল্লেখ্য, ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। বাঙালি যখন তার অধিকারকে আঁকড়ে ধরেছিল, বর্বর পাকিস্তানিরা তখনই বুঝতে পেরেছিল কোনোকিছু দিয়েই এই জাতিকে দমিয়ে রাখা যাবে না। তাই একাত্তরের সেই রাতে শুরু করে ইতিহাসের নৃশংসতম গণহত্যার। যা কালরাত হিসেবে পরিচিত।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু