ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় দেড়যুগ শিকল বন্ধি ঝর্নার জীবন


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ২৬-৩-২০২৩ দুপুর ১২:৪০

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর  গ্রামের মামা শফিউদ্দিন এর বাড়িতে দেড়যুগ ধরে শিকলে বাঁধা অবস্থায় জীবন যাপন করছেন ঝর্না। 

ঝর্নার বিয়ে হয় কিন্তু স্বামীর বাড়িতে বেশিদিন ঘর সংসার করতে পারেনি, ঝর্না মানসিক রোগে আক্রান্ত হয়ে মামা শফিউদ্দিন শেখের বাড়িতে শিকল বন্দী জীবন কাটাচ্ছেন। 

ঝর্না বেগমের মা ফেলি খাতুন সেও মানসিক রোগী, মা ও মেয়ে ছোট্ট একটি অন্ধকার ঘরে একসাথে জীবন কাটাচ্ছেন। ফেলি খাতুন দিনের বেলায় বাড়ি থেকে বের হয় কোন দিন বাড়িতে আসে আবার মাঝে মধ্যে রাতে বাড়িতে ফিরছেনা। যদিও বাড়িতে ফিরে একই ঘরের মেঝেতে মা ও মেয়ে একসাথে থাকেন। 

বাড়িতে তাদের দেখাশুনা করেন আজম শেখের স্ত্রী আকলিমা বেগম। আকলিমা বেগম বলেন আজ ১৫ বছরের বেশি সময় ধরে মানসিক রোগে আক্রান্ত হওয়ার কারনে ঝর্না বেগমকে শিকল দিয়ে আটকিয়ে রেখে তার দেখাশোনা করছি ঝর্নার মা ফেলি খাতুন সেও মানসিক রোগি, কোথায় যায় কি করে তা জানিনা সকালে বের হয়ে যায় আর রাতে বাড়িতে ফিরে। সরকারি বা বেসরকারি ভাবে এপর্যন্ত কোন সাহায্য আমরা পাইনি। 
ঝ
ঝর্না বেগম আজও কোন সরকারি অনুদান পায়নি তবে ফেলি খাতুনের একটি বিধবা ভাতার কার্ড ছিলো সেটি মাঝে বন্ধ হয়ে যায়। বর্তমাানে এক সংবাদকর্মীর সহায়তায় ফেলি খাতুন কার্ড ফিরে পায়। এছাড়া একটি শিশুকার্ডের জন্য দীর্ঘদিন বিভিন্ন যায়গায় ঘোরাঘুরি করছি চেয়ারম্যান বলছে সামনে পাবা কিন্তু আজও মাতৃত্বকালীন ভাতার তালিকায় নাম লেখাতে পারেনাই।

এবিষয় লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন খুব শীগ্রই তার নামের তালিকা দেওয়া হবে। তবে তার বাড়িতে দুই জন পাগল আছে এবিষয়ে আমাকে কেউ বলে নাই, আমি নিজে গিয়ে তাদের বিষয় খোঁজ খবর নিব এবং সকল প্রকারের সাহায্য সহযোগিতা করব।

নগরকান্দা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন এ বিষয় আমাদের কাছে কোন তথ্য নাই খোজ খবর নিয়ে তাকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার