ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তাড়াশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালন


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৩-২০২৩ দুপুর ১:৪১

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। ২৬ মার্চ রবিবার সকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে হেলিপ্যাড মাঠে ৩৩বার ত্বপধ্বনী, কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা,জাতীয় পতাকা উত্তোলন,কুচ কাওয়াজ, উপজেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ,শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া  ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য  অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম,সহকারী কমিশনার ভূমি নুরী তাসনিম উর্মী .থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আরসেদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক,সাইদুর রহমান সাজু,আব্দুস সোবাহান,করিম বকস্ সহ অনেকে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করা হয়েছে।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন, মৎস্য অফিসার  মোঃ মশগুল আজাদ, কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন , শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন, সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামান ও  উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ। 

এমএসএম / এমএসএম

উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার

মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা

কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন