ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে জাতীয় পতাকা উত্তোলনে অনিহা ও অনিয়ম


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬-৩-২০২৩ বিকাল ৭:২
মানিকগঞ্জের হরিরামপুর ও শিবালয় উপজেলার বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক, একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনে অনিহা ও অনিয়মের চিত্র দেখা যায়।
 
২৬শে মার্চ(রবিবার) সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে এই অনিহা ও অনিয়মের চিত্র দেখা গেছে। 
 
সরেজমিনে দেখা যায়, বাল্লা ইউনিয়নের বড় হাপানিয়া সিসি, কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর কমিউনিটি ক্লিনিক, রামকৃষ্ণপুর ইউনিয়নের ঈশাখাবাদ কমিউনিটি ক্লিনিক, বাহিরচর কমিউনিটি ক্লিনিক, বলড়া ইউনিয়নের দানিস্তপুর কমিউনিটি ক্লিনিক,শিবালয়ের মালুচী সাব সেন্টার, বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। এছাড়া রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায় পতাকা টানাতে নিজের দায় সারাতে বাশের ৩হাতের একটা কাড়াইল/ কান্ডাইলের সাথে বারান্দার উপর পতাকা উত্তোলন করে রাখা হয়েছে। যা জাতীয় পতাকা অবমাননাকর। এছারা হরিরামপুর ডিজিটাল পোষ্ট সেন্টারেও বাঁশের উপর পতাকা টানিয়ে কোন রকমে ঠেকনা/ঠেকা দিয়ে রাখা হয়েছে।
 
রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিজিটর কুলসুম আক্তার ভুল স্বীকার করে বলেন, এমনটি আর কখনো হবেনা।
 
কুশিয়ারচর কমিউনিটি ক্লিনিকে দায়িত্বে থাকা সাথী খাতুনের কাছে পতাকা উত্তোলন করেননি কেন, জানতে চাইলে বলেন তিনি বলেন, আমি পতাকা উত্তোলন করেছি একটু পরে। এজন্যই দেরি হয়েছে।
 
শিবালয়ের মালুচী সাব সেন্টারের দায়িত্বরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানকার প্রধান দায়িত্ব আমার না, সম্ভাবত পৃথা নামের কেউ হবে।  একই স্থানে কাজ করা একে অপরের নাম অথবা চেনা জানা নেই কেন, এমন প্রশ্নে তিনি লজ্জাবোধ করে এড়িয়ে যান।
 
হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ বলেন, জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করা রাষ্ট্রদ্রোহীতার সমান।
 
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাঈনুল ইসলাম বলেন, জাতীয় দিবসে সুর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন করতে হবে, এটা প্রচলিত রীতি এবং নিয়মিত নির্দেশনা দেয়া আছে, জাতীয় পতাকা অবশ্যই উত্তোলন করতে হবে, যদি পতাকা উত্তোলন না করে থাকে, তবে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
 
মানিকগঞ্জ সিভিল সার্জন মোঃ মোয়াজ্জেম আলী খান বলেন, জাতীয় দিবসগুলোতে কোন নির্দেশনা প্রয়োজন নেই, দেশপ্রেমের একটা ব্যাপার থাকে, ব্যক্তিগত ভাবে হলেও তো পতাকা উত্তোলন করা উচিত বলে মনে করেন তিনি।
 
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, জাতীয় পতাকা উত্তোলন না করার কোন কারন নাই, যদি কেউ এমনটি করে থাকে, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার