ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুমকীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৬-৩-২০২৩ বিকাল ৭:৫০

পটুয়াখালীর দুমকী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচি‌র মধ্য দিয়ে পালিত হয়েছে।এ উপলক্ষে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাশিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ড. হারুন অর রশীদ হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান ও দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এসময় দুমকী থানার পুলিশ, আনসার,ভিডিপি, গ্রাম পুলিশ ও স্কাউটগন কুচকাওয়াজ প্রদর্শন করেন।পরে সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ