চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ আটক-৩
মোবাইল ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ৩ জানকে আটক করেছে বন্দর থানা পুলিশ। একইসাথে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি ছোড়া উদ্ধার করা হয়েছে। সিএমপির জনসংযোগ কর্মকর্তা স্পিনা রানী প্রামানিক এই তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে, বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানার সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) শেখ শরীফ উজ জামানের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান ও বন্দর থানার অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল নোমান, মো. ফয়সাল সরোয়ার বন্দর থানার মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত অভিযুক্ত মো. নয়ন (২৮) ও অনিক দাশ রাহুল (২০)'কে মাইজপাড়া আলী পুকুর পাড় সংলগ্ন করিম ভিলা থেকে স্থানীয় জনতার সহায়তায় আটক করেন।
পরবর্তীতে মো. নয়নকে তল্লাশী করে ছিনতাই হওয়া ভিকটিম শহিদুলের এন্ড্রয়েড মোবাইল ফোন ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি স্টিলের ফোল্ডিং ধারালো টিপ ছুরি এবং অনিক দাশ রাহুলের কাছ থেকে একটি স্টিলের ফোল্ডিং ধারালো টিপ ছুরি উদ্ধার করা হয়।
অভিযুক্তদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের অপর সহযোগী মোঃ রিয়াজের সহযোগিতায় ঘটনার তারিখ ও সময়ে মামলার বাদিকে ছুরিকাঘাত করে ভয়ভীতি প্রদান করতঃ বাদি ও তার সংগীয় শহীদুলের নিকট হতে মোবাইল, মানিব্যাগ, টাকা ও অন্যান্য আলামত ছিনিয়ে নেয় বলে জানায়। ছিনতাইকৃত অপর একটি মোবাইল সেট, নগদ টাকা ও অন্যান্য আলামতের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, অপর মোবাইলটি ১৫০০ টাকা ও ০২ বোতল বাংলা মদের বিনিময়ে তাহাদের সহযোগী অভিযুক্ত মোঃ সাহেদ হোসেন সানি (৩০)'র নিকট বিক্রি করেন।
অতঃপর ১ ও ২ নং অভিযুক্তদ্বয়কে নিয়ে তাদের প্রদত্ত তথ্য ও শনাক্ত মতে মোঃ সাহেদ হোসেন সানি (৩০)'কে গ্রেফতার করা হয়।
এখানে উল্লেখ যে, গ্রেপ্তারকৃত আসামি নয়ন বন্দর থানার তালিকাভুক্ত ছিনতাইকারী, তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে ৷
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড
নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা
Link Copied