ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার ২০২৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৩-২০২৩ রাত ৯:৩২

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে ১লা রমজান থেকে নানা  রকম মুখরোচক ঢাকাই ইফতারির আয়োজন নিয়ে চলছে আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার। আইসিসিবি সপ্তম বারের মতো আয়োজন করেছে ইফতারের এই মহা আয়োজন। পুরান ঢাকার ইফতার ঢাকার একটি বিশেষ ঐতিহ্য। আর এই ঐতিহ্যের স্বাদ স্বাস্থ্যসম্মতভাবে নতুন ঢাকার ভোজনরসিকদের সাথে পরিচিত করাতেই আইসিসিবির এ উদ্যোগ।  তাই প্রচন্ড গরম আর যানজটে যেতে হবেনা আর চকবাজারে, ঢাকা উত্তরের ভোজনরসিকদের জন্য সবই থাকছে আইসিসিবি ইফতার বাজারে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ধুলাবালি মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে পুরান ঢাকার ইফতার এখন খুব সহজেই পাওয়া যাবে আইসিসিবি ইফতার বাজারে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল ৫ ঘুরে দেখা যায় আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট সহ ঢাকাই খাবারের বিখ্যাত সব স্টলে ক্রেতাদের ভিড় । ঢাকাই ইফতারের মুখরোচক আয়োজন ছাড়াও রয়েছে নানাবিধ শাহী আইটেম, আচার ও তাজা ফলের জুসের সমাহার। দামও রয়েছে মোটামুটি নাগালের ভেতর। জমজমাট আইসিসিবি ইফতার বাজার চলবে প্রতিদিন বিকাল ৩:০০ টা থেকে ২৫শে রমজান পর্যন্ত।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি