শিশু খাদিজাকে বাঁচাতে বাবার আকুতি
জন্মের মাত্র চার মাস হার্টের সমস্যা ধরা পরে শিশু খাদিজার। জীবন বোঝার আগেই চার মাসের ফুটফুটে শিশুটি প্রতিমুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। শিশু খাদিজা কুড়িগ্রামের উলিপুরের থেতরাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কিশোরপুর বাড়াইপাড়া গ্রামের আব্দুল খালেকের একমাত্র সন্তান।
জন্মের পর থেকে ধিরে ধিরে অসুস্থ হতে থাকে খদিজা। জন্মের ২ মাস পর বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তার হার্টে ছিদ্র রয়েছে। শ্বাসকষ্ট ও অন্যান্য আরও কিছু জটিলতা নিয়ে সর্বশেষ কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, শিশুটির হার্টের ছিদ্র বৃদ্ধি পেয়েছে। তাই যত দ্রুত সম্ভব সার্জারি করলে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব। দিনমজুর খেটে খাওয়া পিতার পক্ষে সন্তানের এতবড় অসুখের চিকিৎসার ব্যয়ভার বহন করা দুসাধ্য।
খাদিজার বাবা আব্দুল খালেক জানান, আমার জমানো সঞ্চয় যা ছিল তা দিয়ে মেয়ের চিকিৎসা করাই। ডাক্তার বলেছেন, যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। এতে প্রায় খরচ লাগবে আড়াই থেকে ৩ লাখ টাকা। এত টাকা আমি কিভাবে জোগাড় করবো ভেবে পাচ্ছিনা। আমি দিনমজুর করে দিন এনে দিনে খাই। তিনি অশ্রুসিক্ত নয়নে আরও বলেন, মেয়েকে বাঁচাতে চাই। দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা আমার মেয়েকে বাঁচান। খাদিজাকে সাহায্য পাঠাতে চাইলে তার ব্যক্তিগত বিকাশ নম্বর: ০১৯২০০০৭৫২৮।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied