মুন্ডুমালা পৌরসভার কোটি টাকার আরসিসি রাস্তার উদ্ধোধন
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার কোটি টাকা ব্যয়ে আরসিসি রাস্তার শুভ উদ্ধোধন করেন মেয়র সাইদুর রহমান। আজ দুপুরের দিকে জমকালো আয়োজনে রাস্তার উদ্ধোধন করা হয়।
পৌর ভবনের পূর্বদিকে মুল রাস্তা থেকে বাগমারা গ্রামের ভিতর পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা উদ্ধোধন হয়েছে। এসময় মেয়র গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, ভোটের সময় আপনাদের দাবি ছিল রাস্তা তৈরি করার। কারন আপনাদের যাতায়াতের কোন রাস্তা ছিল না। আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি মেয়র নির্বাচিত হয় তাহলে আরসিসি ঢালায় রাস্তা করে দিব।
সেই অনুযায়ী বিশাল ব্যয়ে রাস্তাটি করে দিয়েছি। রাস্তা করার সময় আপনারা দেখেছেন কত রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল এবং যাতে রাস্তা করতে না পারি এজন্য নানা ভাবে চেষ্টা করা হয়েছিল।
সবকিছু উপেক্ষা করে রাস্তার কাজ শেষ করেছি। রাস্তাটি হেফাজতের দায়িত্ব আপনাদের। পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে আপনাদের চলাচলের কোন রাস্তা ছিলনা। বিশেষ করে বর্ষা মৌসুমে সমস্যার শেষ থাকেনা। জরুরী রোগীও দ্রুত নেওয়া যেত না।
এখন আপনারা সুন্দর ভাবে চলাচল করতে পারবেন এবং রাস্তার জন্য পার্শ্ববর্তী জমি গুলোও দামি হয়ে গেল। এটা টিকসই রাস্তা। গ্রামে প্রায় ২৫০ পরিবারের বসবাস করেন। গ্রামবাসীরা জানান, রাস্তার কারনে দূর্ভোগের শেষ ছিল না।
রাস্তা না থাকার কারনে জমি থেকে ফসল পর্যন্ত আনা যেত না, বড় সমস্যা ছিল কেউ গর্ভবতি হলে বাড়ি থেকে গাড়ীতে করে নেওয়া যেত না।
ভোটের সময় দাবি ছিল রাস্তার, সেই দাবি পুরুন করে ২৫০ পরিবারকে শান্তিতে চলাচলের ব্যবস্থা করে দিলেন মেয়র। এসময় পৌর সচিব আবুল হোসেন, প্রকৌশলী মনিরুল, সহকারী প্রকৌশলী মনিরুল, প্যানেল মেয়র আতিকুর রহমান বাবু, কাউন্সিলর আতাউর রহমান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মাদ আলী মন্টু, বুলবুল আহম্মেদ, হিসাব রক্ষক আব্দুল আওয়াল, কার্যসহকারী হেলাল উদ্দিন, সমাজ সেবক আব্দুল লতিফ, বুলবুল, শাওন, অপূর্ব, গয়ানাথ প্রমুখ ছাড়াও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied