ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় নিহত স্কুল ছাত্রীর কথিত প্রেমিক গ্রেফতার


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২৭-৩-২০২৩ দুপুর ৪:৪২

খুলনার ডুমুরিয়ায় গলায় ফাঁসে নিহত স্কুল ছাত্রী মরিয়ার কথিত প্রেমিক রকিবুল ইসলাম (২৩) কে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে উপজেলার আন্দুলিয়া এলাকা থেকে ডুমুরিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দেড়ুলি মধ্যপাড়া এলাকার বাসিন্দা মোবারক আলি ফকির। তার স্কুল পড়ুয়া মেয়ে মারিয়া খাতুন (১৩) গত শনিবার বেলা ১১টার দিকে নিজ ঘরের ভিতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরোত হাল রির্পোট শেষে মরদেহ মর্গে প্রেরণ করে। একই সাথে উদ্ধার করে নিহত মারিয়া খাতুনের নিজ হাতে লেখা একটি চিরকুট। যা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ এবং অভিযুক্ত তার কথিত প্রেমিক রকিবুল ইসলামকে আটক করে। সে আন্দুলিয়া গ্রামের আবুল হাসানের ছেলে। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া (বিপিএম) জানান, স্কুল ছাত্রী মারিয়া নিহতের ঘটনায় ক্লু হিসেবে একটি চিরকুট পাওয়া যায়। যা নিয়ে তদন্ত শুরু করা হয়। তাতে প্রাথমিক ভাবে জানা গেছে, এলাকার রকিবুল নামের এক বখাটে তাকে প্রায়ই উত্যক্ত করতো। এক পর্যায়ে মারিয়া তার প্রস্তাবে রাজি হতে বাধ্য হয়। এমনকি জোর করে শারিরিক সম্পর্ক করতেও বাধ্য করে। পরে এসে রকিবুল তাকে এড়িয়ে চলা শুরু করে। ধারণা করা হচ্ছে রকিবুলের এ আচারণের কারণে সে আত্নহত্যার পথ বেছে নিয়েছে। এ ঘটনায় শনিবার রাতে ডুমুরিয়া থানায় একটি মামলা রুজু হয় যার নং-২৮, এবং ২৬ মার্চ রবিবার রাতে তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার