ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় শিশু দিবসে বিদ্যালয়ে তালা, ৪ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৭-৩-২০২৩ দুপুর ৪:৪৮
নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে কোনো অনুষ্ঠান না করে বিদ্যালয়ে তালা দিয়ে লাপাত্তার ঘটনায় চার শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
 
সোমবার (২৭ মার্চ) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) এ মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন, কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহীদুল্লাহ, পলাশ চন্দ্র পাল, ফাহমিদা আক্তার ও প্রিয়াংকা রানী রাউৎ।
 
অভিযোগে জানা গেছে, গত ১৭ মার্চ (শুক্রবার) ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিবসটি পালনে সরকারিভাবে অনুষ্ঠানমালার আয়োজনের নির্দেশনা থাকলেও মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। বরং ওই দিন বিদ্যালয়ে তালা দিয়ে শিক্ষকরা ছিলেন লাপাত্তা। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।
 
এ ঘটনায় গত ১৮ মার্চ  বিভিন্ন পত্রিকায় বিদ্যালয় তালা দেওয়ার ঘটনাটি  সংবাদ প্রকাশ হলে তা প্রশাসনের নজরে আসে। পরে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে বিভাগীয় মামলা করে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
 
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম আরো বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত চার শিক্ষকের জবানবন্দি মতে প্রধান শিক্ষক শিপরা রানী ভৌমিক দায়ী থাকলে তাকেও আসামি করা হবে। দায়িত্বে অবহেলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত