ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রচারিত হল বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে স্বাধীনতা দিবসের নাটক ‘মেঘ ও দাদু’


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৩-২০২৩ দুপুর ৪:৫৬

স্বাধীনতা দিবস উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে রোববার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হয়েছে বিশেষ নাটক ‘মেঘ ও দাদু’। পুনঃ প্রচার করা হয় সোমবার (২৭ মার্চ) বিকাল চারটায়।

নাটকটি শুরু হয় দাদুর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের খবর টেলিভিশনে দেখার দৃশ্য দিয়ে। তা দেখে নাতির আগ্রহ জাগে। দাদু এভাবে যুদ্ধ করেছিল কিনা? কি পোশাক পরেছিল? বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কিনা? মুক্তিযুদ্ধ নিয়ে এগিয়ে যায় দাদু ও নাতির কথোপকথন।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দর্শক টানার মত নাটক ছিল ‘মেঘ ও দাদু’। নাটকটিতে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। যা ছিল ছোটদের জন্য বেশ আনন্দদায়ক। নাটকে চট্টগ্রামের পাহাড়তলীর বদ্ধভূমির জমিকে ফিরিয়ে আনার বিষয়টিও দেখানো হয়। চট্টগ্রামের শিল্পীদের নিয়ে সুন্দর একটা কাজ হয়েছে; যাতে দর্শক কিছুক্ষণের জন্য হলেও চট্টগ্রাম কেন্দ্রের সাথে যুক্ত ছিল।

নাটকটি প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু। কামরুল হাসান বাদলের গল্পে নাট্যরূপ দেন সৌরভ শাখাওয়াত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অলোক ঘোষ পিন্টু, মোশারফ ভূঁইয়া পলাশ, আবদুল মান্নান, জান্নাতুল ফেরদৌস দৃষ্টি, রহিমা আক্তার প্রমা, দীপন, ইবরান, মুনিব, শতাব্দি সাখাওয়াত, সহস্রাব্দী  সাখাওয়াত, শাশ্বত সাখাওয়াত।

এমএসএম / এমএসএম

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড

নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা

নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

পঞ্চগড়ে বিরোধী গ্রুপের হামলায় আহত পৌর যুবদলের আহ্বায়ক ইরান