ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

সেনেরহাট বাজার সমিতির আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৩-২০২৩ রাত ১১:১৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া সেনেরহাট বাজার সমিতির উদ্যোগে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত  হয়েছে।

২৭ মার্চ সোমবার দুপুরে  ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ  আবদুর রহিম এর সভাপতিত্বে  ও বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দীন বাচ্চু' র সঞ্চালনায়  বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত সভায়  প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ইন্সপেক্টর) আবুল কালাম আজাদ,  বড়হাতিয়া ইউপির ১নং ওয়ার্ড সদস্য ও সেনেরহাট বাজার ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক আবু বক্কর ছিদ্দিক, সেনেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  মাস্টার আহমদ হোসেন, সাবেক সভাপতি ডাঃ শফিকুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সেনেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোমেন।

প্রধান অতিথি ওসি  মুুহাম্মদ আতিকুর রহমান বলেন -পবিত্র মাহে রমজান মাসে  ব্যবসায়ীদের সুন্দর ও শান্তিপূর্ণভাবে ব্যবসায় নিরাপত্তার জন্য লোহাগাড়া থানা পুলিশ সবসময় পাশে রয়েছে। কিশোরগ্যাং, মাদক, সন্ত্রাসদেরকে কোন ভাবেই প্রশ্রয় দেওয়া যাবেনা। তিনি ব্যবসায়ীদের রমজানের এই  পবিত্র মাসে কোন ভাবেই ওজনে কম দেওয়া ও কোন ধরনের ভেজাল পণ্য বিক্রি না করার অনুরোধ জানান।

সেনেরহাট বাজার ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক ও  বড়হাতিয়া ইউপির সদস্য আবু বক্কর ছিদ্দিক বলেন- আমাদের বাজারে আইন শৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা পাচ্ছি। অবৈধ দখলদার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতেদেরকে আমরা প্রতিহত করবো। বাজারে কোন ভাবেই অবৈধ দখলদারকে প্রশ্রয় দেওয়া হবেনা। এদেরকে  নির্মূল করতে তিনি থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

সভায়  ব্যবসায়ীরা সহ স্হানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়