ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে হ্যান্ড টলি ভেঙ্গে মাথায় রড ঢুকে চালকের মৃত্যু


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৮-৩-২০২৩ দুপুর ৩:২২

নোয়াখালীর চাটখিল উপজেলায় হ্যান্ড টলি (ট্রাক্টর) ভেঙ্গে মাথায় রড ঢুকে এক হ্যান্ড টলি চালকের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে। নিহত মো. আলমগীর হোসেন (৩৫) নেত্রকোনা জেলার ভারহাটা থানার শিবনা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। সে চাটখিলের ভীমপুরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করত।  
 
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চাটখিল মারকাজ মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে চাটখিল বাজার থেকে একটি হ্যান্ড টলিতে অতিরিক্ত রড বোঝাই করে পার্শ্ববতী একটি বাড়িতে যাচ্ছিলো আলমগীর। যাত্রা পথে সোনাইমুড়ী মুখি চাটখিল মারকাজ মসজিদের সামনে পৌঁছলে অতিরিক্ত রড বোঝাইয়ের কারণে হ্যান্ড টলির সামনের অংশ ভেঙ্গে গাড়িতে থাকা রড তার মাথার পিছন দিক থেকে ঢুকে সামনের দিক দিয়ে বের হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।  

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ যাওয়ার আগে নিহতের স্ত্রী ও মা লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত