সাতকানিয়ায় বেগুনের রাজ্যে মাদকের থাবা,গডফাদার আবছার এখনো অধরা
ছদাহার বেগুনের রাজত্ব রাজধানীজুড়ে। শুধু বেগুন নয়, এই ছদাহার মাটিতেই হলুদ তরমুজ থেকে শুরু করে হরেক রমকের বিদেশি ফলের সফল চাষ হয়েছে। আর বর্তমানে সেই ছদাহার মাটি ফেটে উঠছে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবার মতো ভয়ানক মাদক! মাদকের বোতলের ভারে চাপা পড়ে যাচ্ছে চাষাবাদের ঐতিহ্য।
গত ৩ মার্চ পুলিশের হাতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেপ্তার হয় আবদুল খালেক নামে এক ব্যক্তি।পুলিশের সোর্স ভেবে এক যুবককে মারধর অপরাধীদেরএদিকে গত ১০ মার্চ বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেপ্তার আব্দুল খালেককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহে মো. হারুন নামে এক যুবককে বেধড়ক পিটিয়েছে অপরাধীরা। এ ঘটনায় তার বাবা মৃত কালা মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মৌরশী জায়গা নিয়ে বিরোধ চলে আসছে মো. আবছার নামে এক ব্যক্তির সঙ্গে। অভিযুক্ত ছত্তার ও খালেক আবছারের সহযোগী। তারা সবাই মিলে একটি অপরাধ চক্র গড়ে তুলেছে। এসবে বাধা দেওয়ায় অভিযুক্তরা মারধরের শিকার হারুনকে তাদের অপরাধ মূলক কর্মকান্ডে বাধা না দেওয়ার জন্য মারধরসহ প্রাণে হত্যা করার হুমকি দেয়। গত ১০ মার্চ পুলিশের হাতে গ্রেপ্তারের পর তার সহযোগীদের জানিয়েছে, হারুনই তাকে ধরিয়ে দিয়েছে। এরমধ্যে গ্রেপ্তার খালেকও জামিন পায়। এসব ঘটনার জের ধরে ওস্তাদ পাড়া নেজাম সওদাগরের দোকানের সামনে টেবিলে বসে চা-নাস্তা করার সময় অভিযুক্তরা হাতে লোহার রড, লাঠি শোটা ইত্যাদি নিয়ে হারুনকে মারধর করে। মাছ বিক্রির নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। পরে হারুনের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এদিকে আবছারের সহযোগীরা গ্রেপ্তার হলেও বারবার ধরাছোয়ার বাইরে থেকে যায়। পরে আবছারের সহযোগিতায় বাকিরা বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। পথেঘাটে ফেনসিডিল পড়ে থাকার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী।সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied