তাড়াশে উপজেলা শিক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভূক্তিমূলক শিক্ষা” প্রকল্প কর্তৃক উপজেলা শিক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ মঙ্গলবার দুপুরে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’র আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, সাইটসেভার্স এর সহযোগীতায় গণ উন্নয়ন কেন্দ্র প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভূক্তিমূলক শিক্ষা”প্রকল্পটি তাড়াশ উপজেলায় ২টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি) এবং ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্যাচমেন্ট এলাকায় কাজ করছে। সেই প্রেক্ষিতে উপজেলা শিক্ষা কমিটির সাথে এ মতবিনিময় সভা করা হয়েছে। এতে উপজেলা শিক্ষা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা পরিবেশ বান্ধব করার লক্ষে বিভিন্ন আলোচনা করেন। সকল ধরনের প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করতে এ কমিটির সকল সদস্য আগ্রহ প্রকাশ করেন। প্রতিবন্ধী শিশুদেরসহ সকল শিশুদের উপযোগী করে অব কাঠামোসহ সকল ধরনের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম,শিক্ষা কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসাইন খান,সমাজসেবা অফিসার এ,কে,এম মনিরুজ্জামান, ডা. মো. ওমর ফারুক, ইন্সটাক্টর রাহাদ আনসারী,সহকারী শিক্ষা অফিসার মো. মাহমুদুর রহমান,মো.আশরাফ আলীসহ সাইটসেভার্স এর প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা আসমা রাশিদা, মিল কো-অডিনেটর মৃণাল কান্তি দাস, জেলা সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান এবং গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার, মিল অফিসার অরবিন্দু প্রমুখ ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে ৪০ বছরের মুয়াজ্জিনি শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শুক্কুর আলী
চাকিরপশার বিলের শতবর্ষের ইতিহাস নদী থেকে বিল হারাচ্ছে মৎস্য ও জীববৈচিত্র্য
রেলের কারখানায় নকল যন্ত্রাংশের ব্যবহার, অর্থ লোপাট, ঝুঁকিতে সেবা!
পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ফটিকছড়িতে ‘মির্জারহাট মারকাযুদ দাওয়াহ্ মহিলা হিফয খানা’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত
খালিয়াজুরীতে ভবন সংকটে ব্যাহত পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক
পটিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট
কোনাবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রুপ নিয়েছে: গত ৭ দিনে আক্রান্ত ৪৩২
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩