সিএমপি সদস্যদের নিয়ে এভারকেয়ার চট্টগ্রামের স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার
চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা মূলক সেমিনার। রমজানে ডায়বেটিস রোগীদের স্বাস্থ্য সচেতনতা ও বেসিক লাইফ সাপোর্টের সেশন সম্পন্ন হয়েছে।সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, পুলিশ এবং চিকিৎসকের প্রতি সাধারণ মানুষের নানা ধরনের ভ্রান্তি বা ভুল ধারণা থাকে। ডাক্তার সবসময় টাকার পিছনে ঘোরে, পুলিশ ঠিকমতো কাজ করছে না।
করোনাকালীন যখন কেউ ছিলোনা তখন ছিলো পুলিশ। অন্যদিকে করোনার ধাক্কা কিন্তু সামলিয়েছেন চিকিৎসকরা । তাই চিকিৎসকদের প্রতি ধন্যবাদ জানাতেই হয়।
উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, আমরা চাই আপনারা রোগাক্রান্ত না হন। তাই এভারকেয়ারের এই স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার। তারা শুধু ব্যবসা করতে নয়, সেবা দিতে এসেছে। নিজেকে সুস্থ রাখা আমাদের দ্বায়িত্ব । অসুস্থ ব্যক্তিকে ডিপার্টমেন্টও টানতে চাইবে না।
স্বাগত বক্তব্যে মোহাম্মদ মাহবুব আলম খান (পিপিএম) বলেন, পুলিশের চাকরি অত্যন্ত পরিশ্রমের ও ঝুঁকিপূর্ন । অনুষ্ঠিত রমজানে ডায়বেটিস রোগীদের স্বাস্থ্য সচেতনতা ও বেসিক লাইফ সাপোর্টের সেশনের মাধ্যমে আমাদের পুলিশ সদস্যরা উপকৃত হবে।
গত ১২ মার্চ ২০২৩ তারিখে এভারকেয়ার হাসপাতাল ও সিএমপির মধ্যে ছাড়কৃত মূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। এভারকেয়ারের এই উদ্দোগে ধন্যবাদ জানান তিনি।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ।
এসময় এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন - ড রেজাউল করিম, ড. ইমরানুল রশিদ চৌধুরী, বিনোদ সিং , ফারাহ্ সুলতানা শাহেদ, রামপ্রসাদ সুশীল, মৌসুমি আরা বিউটি, রঞ্জন কুমার দাশ, রিয়াজ রহমান। উপস্থিত প্রতিনিধিদের হাতে উপহার তুলে দেয় সিএমপির দ্বায়িত্বপ্রাপ্তরা।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড
নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা
নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
Link Copied