উলিপুরে দিনে দুপুরে দোকানের সামন থেকে মোটর সাইকেল চুরি
কুড়িগ্রামের উলিপুরে দিনে দুপুরে দোকানের সামন থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। জনসম্মুখ থেকে এভাবে হঠাৎ মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় হতবাক সবাই। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পৌর শহরের প্রধান সড়কের পাশে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ে অবস্থিত আরিফ এ্যান্ড আবির ভেটেরেনারী দোকানের সামন থেকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা এলাকার ধরনীকান্ত রায়ের ছেলে গবাদী পশুর পল্লী চিকিৎসক প্রফুল্য রায় মঙ্গলবার দুপুরে পৌর শহরের প্রধান সড়কের ব্যস্ততম এলাকায় আরিফ এ্যান্ড আবির ভেটেরেনারী দোকানে ওষুধ ক্রয় করতে আসেন। তিনি গাড়িটি (বাজাজ প্লাটিনা লাল কালার,১০০ সিসি কুড়িগ্রাম-হ ১৩১৫২২)
দোকানের সামনে রাস্তার পাশে রেখে ওষুধ ক্রয় করার সময় হঠাৎ এক যুবক ওই মোটর সাইকেল চালু (স্ট্যার্ট) করে কিছু বুঝে উঠার আগেই দ্রুত চলে যান।
এ ঘটনায় দোকানী নুর আলম ও মোটর সাইকেল মালিক প্রফুল্য রায় বলেন, দিনে দুপুরে এ ভাবে চোখের সামন থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে গেলো। আমরা চোর চোর করে চিৎকার করলাম। কিন্তু ততক্ষনে ওই যুবক গাড়ি নিয়ে চলে গেলো। আমরা চেয়ে চেয়ে দেখলাম কিন্তু কিছুই করতে পারলাম না। দিনে দুপুরে এভাবে একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় সবাই হতবাক হয়েছেন। এ ঘটনায় মোটর সাইকেলের মালিক প্রফুল্য রায় উলিপুর থানায় সাধারন ডায়েরীর করেছেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, মোটর সাইকেল চুরির ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি আমরা দেখছি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied