ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের সেন্টমার্টিন্স-এ কোস্ট গার্ডের অভিযানে ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮-৩-২০২৩ রাত ৮:৪৬

 

 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ আনুমানিক রাত ২ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন্স উপকূলের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমার হতে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক বোটটিকে থামার সংকেত দেয়া হয়। এসময় বোটের মাঝি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি না থামিয়ে দ্রুত মায়ানমার সীমানার দিকে পালাতে থাকে। কোস্ট গার্ড সন্দেহজনক বোটটিকে ধাওয়া করতে থাকে, একপর্যায়ে বোটটি আলামত ধ্বংসের লক্ষ্যে পলিথিনে মোড়ানো বাদামী রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমার সীমানায় চলে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা সর্বমোট ১০ টি বস্তা পানি থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশি চালিয়ে সর্বমোট ৭,০০,০০০ (সাত লক্ষ) পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Sunny / Sunny

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’