কুড়িগ্রাম-১ আসনে ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৈধ প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বুধবার (২১ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর হাতে তাদের নিজ নিজ নির্বাচনী প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
নির্বাচনী প্রতীক পাওয়া ছয়জন প্রার্থী ও তাদের প্রতীক হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা পেয়েছেন ধানের শীষ প্রতীক,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল হক পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মুস্তাফিজুর রহমান মোস্তাক পেয়েছেন নাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারি রনি পেয়েছেন হাতপাখা প্রতীক,জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই মাস্টার পেয়েছেন গোলাপ ফুল প্রতীক,এছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন ট্রাক প্রতীক।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ২৩১টি।
এর মধ্যে নাগেশ্বরী উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭৪৪ জন। এবং ভোটকেন্দ্র রয়েছে ১৩৯টি। অপরদিকে ভূরুঙ্গামারী উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ২৩৪ জন, যেখানে ভোটকেন্দ্র রয়েছে ৯২টি।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, কুড়িগ্রাম-১ আসনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান ,নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের হাতে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ