ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ৪:৫৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের স্বনির্ভর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের ড আতহার উদ্দিন মিলনায়তনে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম ও পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে পটুয়াখালী এক আসনের বিভিন্ন দলের প্রার্থী এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য প্রার্থী গণধিকার পরিষদের শহিদুল ইসলাম ফাহিম, আমার বাংলাদেশ  পার্টির ডাঃ আব্দুল ওহাব মিনার, জাসদের গৌতম চন্দ্র শীল এবং বিএনপি'র প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচন সমন্বয়কারী মাকসুদ বায়েজিদ পান্না,  পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন,  ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশর বরিশাল বিভাগের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাল্টিপার্টি ফোরামের পটুয়াখালী কো-অর্ডিনেটর  এডভোকেট মজিবুর রহমান টোটন।
মুখোমুখি এ জবাবদিহি অনুষ্ঠানে মাল্টি মিডিয়ায় প্রত্যন্ত অঞ্চলের কয়েকজন বিভিন্ন শ্রেনীর মানুষের ভিডিও কথোপকথন  উপস্থাপন করা হয়। এরপর এক এক করে মঞ্চে প্রার্থীরা নির্ধারিত প্রশ্নের উত্তর দেন। এ সময় এলাকার উন্নয়ন, মাদক নির্মূল, বেকারত্ব দূরীকরণ ও তরুনদের উজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। পরে নির্বাচনী সৌহার্দ্য সংলাপে অংশগ্রহণকারীদের মতামতের আলোকে সম্মিলিত একটি গাইড লাইন প্রস্তুত করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার