দামুড়হুদায় নাশকতা মামলায় উপজেলা বিএনপির সভাপতিসহ ১৭ নেতাকর্মী কারাগারে
নাশকতা মামলায় চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। ২৮ শে মার্চ মঙ্গলবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. জিয়া হায়দার জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটকৃতরা হলেন-দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, নাটুদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সদস্য রফিকুল ইসলাম, সুমন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস ও চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের আহবায়ক মোকারম হোসেন।
উল্লেখ্য, গত ৯ মার্চ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে বিএনপির ৫০-৬০ জন নেতাকর্মী সরকার বিরোধী কর্মকাণ্ড করার লক্ষ্যে গোপন বৈঠক করছে, এমন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ৭ টি বোমা সাদৃশ্য বস্তু ও ১৫ টি বাঁশের লাঠি উদ্ধার হয় বলে পুলিশ দাবি করেন। এ ঘটনায় এসআই সোয়াদ বিন মোবারক বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের নামে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাপস কুমার জানান, এজাহার নামীয় ২২ জন আসামির মধ্যে ১৭ জন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। মঙ্গলবার জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে জামিনের জন্য হাজির হলে তাদেরকে জেলহাজতে পাঠান বিচারক জিয়া হায়দার। এ ছাড়া এজাহার নামীয় অপর ৫ জন আসামি জামিনে আছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied