ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দামুড়হুদার উজিরপুর আলিমের বাড়ি থেকে আরও দুটি চোরাই গরু উদ্ধার


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ১২:২২
দামুড়হুদার উজিরপুর থেকে আরও  দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিনগত রাতে দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে উজিরপুর শখেরপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে আবদুল আলিমের বসতবাড়ির গোয়ালঘর থেকে লাল রঙের দুটি এড়ে গরু উদ্ধার করা হয়। 
 
গরু চোরচক্রের মূলহোতা রনির দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত গাভীর মালিক হোগলডাঙ্গার শাহাবুদ্দিন বাদী হয়ে রনিকে আসামী করে গতকাল সোমবার রাতে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। এ দিকে উজিরপুর শখেরপাড়ার রিহান আলীর ছেলে গোলাম মুরশিদ জানান, কিছুদিন আগে আমার গোয়ালঘর থেকে একটি পাকিস্তানি এড়ে গরু চুরি হয়ে যায়। এ ছাড়া একই পাড়ার মৃত মোক্তার আলীর ছেলে ইনছান আলীর গোয়ালঘর থেকেও একটি এড়ে গরু চুরি হয়ে যায়।  দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আটক  রনিকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক। এদিকে স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে  জানান, এলাকায় এক বছরে অনেক গরু ও ছাগল চুরি হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। তারা আরও জানান, চোরচক্রের নেপথ্যের গডফাদার কারা ? তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা এখন সময়ের দাবী। এছাড়া আটক রনিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও থলের বিড়াল বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন তারা।
উল্লেখ্য, আন্তঃজেলা গরু চোরচক্রের মূলহোতা পুড়াপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে  রনির  বসতবাড়ির গোয়ালঘর থেকে গত সোমবার বিকেলে দুইটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।  তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উজিরপুর শখেরপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে এলাকার চিহিৃত গরুচোর আলিমের  বসতবাড়ির গোয়ালঘর থেকে আরও দুটি চোরাই গরু উদ্ধার করা হয়। 

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস