ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবি'র ত্রাণ ও নগদ অর্থ বিতরণ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ১:২৯
পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই  ওয়াগ্গা জোনের ৪১ বিজিবির উদ্যোগে স্থানীয় গরীব ও অসহায় ৬০ জনের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। 
 
বুধবার কাপ্তাই ওয়াগ্গা জোন সদর দপ্তরে ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ এএসসি উপস্থিত থেকে অসহায়ের হাতে জনপ্রতি ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং নগদ টাকা তুলে দেন। 
 
এছাড়া ৪নং কাপ্তাই ইউনিয়ন এর আফছারের টিলা তালিমুল কুরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা এবং কাপ্তাই সুইডিশ এলাকার দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার কমিটির সদস্যদের হাতে ৪১ বিজিবি পক্ষ হতে  নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। 
 
এসময় বিজিবি অধিনায়ক বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার, তাই পবিত্র রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায় ছাড়াও অন্যান্য ধর্মের লোকজনদের হাতে আমরা সহায়তা তুলে দিয়েছি। তিনি আরোও বলেন, একে অপরের বিপদে আপদে এগিয়ে আসলে, একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এই এলাকায়। বিতরণ অনুষ্ঠানে বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু