ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সম্পূর্ণ শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ৩:১২

দেশের অন্যতম বেসরকারি বিশ^বিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ বুধবার (২৯ মার্চ ২০২৩) সকালে মোহাম্মদপুরের আদাবরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ফিতা কেটে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বিগ্রেঃ জেনারেল মোঃ মাহবুবুল হক (অব.), বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা প্রমুখ। 

প্রায় দুই একর জমির উপর নির্মিত, দেশসেরা স্থপতি ও প্রকৌশলী দিয়ে প্রস্তুত করা অত্যাধুনিক নির্মাণশৈলীর এ ক্যাম্পাসে ২০১৫ সাল থেকে আংশিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। ডিজিটাল লাইব্রেরি, অত্যাধুনিক ল্যাবরেটরি, সুবৃহৎ কম্পিউটার ল্যাব, ডিজিটাল ক্লাসরুম, সুপ্রশস্ত অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, বিশাল খেলার মাঠসহ সকল ধরণের সুযোগ সুবিধা বিদ্যামান রয়েছে স্থায়ী ক্যাম্পাসে। 

এ প্রসঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান কাজী জামিল আজহার বলেন, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্থায়ী ক্যাম্পাস বা অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিরলস পরিশ্রম করে বাংলাদেশ ইউনিভার্সিটির সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে সক্ষম হয়েছি। আমার বিশ^াস বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস হবে দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ একটি ক্যাম্পাস। বর্তমানে সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের ফলে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী শিক্ষার সকল ধরণের আনুষ্ঠানি সুযোগ সুবিধা লাভ করতে সক্ষম হবে। 

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে