সম্পূর্ণ প্রস্তুত দাগনভূঞা ঈদের বাজার, তবুও জমেনি বেচাকেনা
ঈদুল ফিতর সামনে রেখে দাগনভূঞার মার্কেটগুলো হরেক রঙের পোশাকে সাজানো হলেও এখনও জমে ওঠেনি বেচাকেনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্রেতা উপস্থিতি বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা।
বুধবার দাগনভূঞার শপিংমলগুলো ঘুরে এ চিত্র দেখা যায়। ঈদুল ফিতর সামনে রেখে রমজানের শুরুতেই শপিংমলের দোকানগুলোতে হরেক পোশাকের পসরা।সরেজমিনে ঘুরে দেখা যায়, ক্রেতাদের তেমন চাপ নেই। অনেক ব্যবসায়ী দোকানে বসে অলস সময় পার করছেন। ক্রেতারা জানান, রোজার শুরুর দিকেই পোশাকের দাম অনেক চড়া। গতবছরের তুলনায় দাম ৫০০ থেকে ৭০০ টাকা বেশি বলে অভিযোগ তাদের।এদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে প্রতিদিনই বাজারে নতুন ডিজাইনের পোশাক আসছে।
ইসহাক মার্কেটের ক্রিয়েটিভ স্টাইলের মালিক বলেন, এখনো ঈদের কেনাকাটা পুরোদমে শুরু হয়নি। দশ রোজার পর বেচাকেনা শুরু হবে আশাকরি।কসমেটিকস ব্যবসায়ী সামসু উদ্দিন মামুন বলেন, অন্যান্য বছর নতুন পোশাকের সাথে কসমেটিকস পণ্য কিনলেও এ বছর তেমন বেচাবিক্রি নেই।এফটিসি মার্কেটের নবাব পাঞ্জাবী হাউজের মালিক নিজাম হায়দার বলেন, আমাদের দোকানে ৫‘শ টাকা থেকে ৩৫০০ টাকার পর্যন্ত পাঞ্জাবী রয়েছে। চাহিদা অনুযায়ী কালেকশান করতে পারবেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, ঈদ উপলক্ষে বাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন