ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ১:১১

 নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি সম্পর্কে এক বিশেষ সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের (ভিডব্লিউবি) ভাতাভোগী মহিলাদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ​৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে মো. মোয়াজ্জেম হোসেন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রত্যেকের ভোটের গুরুত্ব অপরিসীম। নারীদের ভোটাধিকার প্রয়োগ এবং সঠিক পদ্ধতিতে ভোট দান নিশ্চিত করতে হবে। যারা সরাসরি কেন্দ্রে যেতে পারছেন না, তাদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা রয়েছে। আপনারা নিজেরা সচেতন হোন এবং সমাজকেও সচেতন করুন যাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবাই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করতে পারে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী সুজাউদ্দীন সরদার। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ওয়াহেদুল ইসলাম, সহকারী সচিব নিলয়, ইউপি সদস্য আজিজার রহমান,

 আশরাফুল ইসলাম, সিদ্দিক এবং সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরা, মর্জিনা বেগম ও ডেজি আক্তার প্রমুখ। ​সভায় বক্তারা আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পোস্টাল ব্যালটের নিয়মাবলী গণভোট সম্পর্কে উপস্থিত মহিলাদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক