ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

রমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ১:৬

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে।

এতে করে দুর্ভোগে পড়েছেন রোগীরা। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। রোগীদের চিকিৎসা দেয়া থেকে বিরত থেকে হামলার ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তারা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় কিছুটা প্রভাব পড়লেও রোগীদের চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।

হাসপাতালে উপস্থিত একাধিক রোগীর স্বজন বলেন, হঠাৎ করে চিকিৎসকদের কর্মবিরতির কারণে তারা বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। পরিস্থিতি স্বাভাবিক না হলে অনেকেই রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা ভাবছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মীর মিরাজ বলেন, রোগীর অপারেশনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে অপারেশন থিয়েটারে সার্জারিরত অবস্থায় মিড লেভেলের চিকিৎসক, আবাসিক চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজনরা হামলা চালায়। এতে হাসপাতালের অপারেশনের কার্যক্রম বিঘ্নিত হওয়াসহ চিকিৎসকরা আহত হন। এ ঘটনার পর থেকে চিকিৎসকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

তিনি আরও বলেন, হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ইন্টার্ন চিকিৎসকরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কর্মবিরতি করছে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি তারা আজ দুপুরের মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে নেবে। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ