ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন ইঞ্জিনিয়ার জাকির সরকার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ১:২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন কুষ্টিয়া সদর আসনের  প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির সরকার। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
আজ সকালে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।  দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।
মাজার জিয়ারত শেষে ইঞ্জিনিয়ার জাকির সরকার বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও ত্যাগ আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান প্রেরণা। সেই আদর্শকে ধারণ করেই আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর আসনের জনগণের পাশে থেকে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, কুষ্টিয়া সদর আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে অগ্রাধিকার দেবেন।
এ সময় তার সঙ্গে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে তারা দেশের শান্তি, স্থিতিশীলতা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের