ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক ডা. আব্দুল জলিল সরকার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ১:১৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আব্দুল জলিল সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারীর উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণ সভা আয়োজন করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন, আলোক বর্তিকার সভাপতি মতিয়ার রহমান মুরাদ, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স, প্রয়াত সাংবাদিকের কন্যা জান্নাতুল ফেরদৌস জেরিন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রইচ উদ্দিন বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সদস্য মোর্শেদুর রহমান আনিস, আবু সুফিয়ান পরভেজ, শামীম হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক ডা. আব্দুল জলিল সরকার শুধু একজন দক্ষ সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও নিরলস পরিশ্রমে উপজেলা প্রেসক্লাব একটি শক্তিশালী ও সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। তারা আরও বলেন, তিনি ছিলেন সাংবাদিকতার এক বাতিঘর। তাঁর আদর্শ, কর্ম ও অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সাংবাদিকতা ওসমাজসেবায় তাঁর অবদান ভূরুঙ্গামারীর মানুষ আজীবন স্মরণ করবে। স্মরণ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্য ডা. নুরুজ্জামান।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার