সংসদ নির্বাচন: শেরপুরের ৩টি আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি নির্বাচনী আসনের সংসদ
সদস্য পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের নিয়ে মতবিনিময়
সভা করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দলের
ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও জেলা
রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান। এর আগে প্রার্থীদের সাথে জেলা
রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান মতবিনিময় সভা করেন। সভায় তিনি
সভাপতিত্ব করেন।
প্রতীক বরাদ্দপ্রাপ্ত এমপি প্রার্থীরা হলেন, শেরপুর-১ (সদর) আসনে বিএনপি
মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা (ধানের শীষ), জামায়াত
মনোনীত হাফেজ রাশেদুল ইসলাম (দাঁড়িপাল্লা), এনসিপি মনোনীত ইঞ্জিনিয়ার মো.
লিখন মিয়া (শাপলা কলি), জাতীয় পার্টি মনোনীত মো. মাহমুদুল হক মনি (লাঙল)
ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) শফিকুল ইসলাম মাসুদ
(মোটরসাইকেল)।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মো.
ফাহিম চৌধুরী (ধানের শীষ), জামায়াত মনোনীত মু. গোলাম কিবরিয়া
(দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন মনোনীত মো. আব্দুল্লাহ আল কায়েস (হাতপাখা)
ও এবি পার্টি মনোনীত মো. আব্দুল্লাহ বাদশা (ঈগল)।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক
রুবেল (ধানের শীষ), জামায়াত মনোনীত মো. নুরুজ্জামান বাদল (দাঁড়িপাল্লা),
ইসলামী আন্দোলন মনোনীত আবু তালেব মো. সাইফুদ্দিন (হাতপাখা), বাংলাদেশ
সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) মনোনীত মো. মিজানুর রহমান (কাঁচি) ও
স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) আমিনুল ইসলাম বাদশা (মোটরসাইকেল)।
এর আগে বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর জেলা
প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য পদে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য
দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান।
প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আমিন (পিএসসি), শেরপুরের পুলিশ সুপার
মো. কামরুল ইসলাম, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হকসহ বিভিন্ন
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রার্থী, সমর্থক, জেলা প্রশাসন এবং
আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied