ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বেনাপোল কাস্টমসের অনিয়মের নিউজ প্রকাশের পর বড় রদবদল


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ১:২১

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে পণ্য পরীক্ষণে অনিয়ম ও দুর্ণীতির খবর প্রকাশের পর বড় ধরনের অভ্যান্তরীণ রদবদল করল বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ। গত ২০ জানুয়ারী (মঙ্গলবার) সহকারী কমিশনার মুক্তা চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই রদবদল করা হয়। এতে রাজস্ব ফাঁকি চক্রের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেনাপোল কাস্টম হাউসে গত ৬ মাসে ১ হাজার ১৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি রয়েছে। কাস্টমস হাউসের নবাগত কমিশনার ফাইজুর রহমান যোগদানের পরপরই শুল্কফাঁকির পণ্য চালান আটক হওয়া শুরু হয়েছে। গত ১৩ (জানুয়ারী) রাতে ৩১ নং পচনশীল মাঠ থেকে মিথ্যা ঘোষণায় আনা ৩ টন ভারতীয় ইলিশ মাছের একটি চালান আটক হয় যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এছাড়া গত ১৯ (জানুয়ারী) রাতে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে গোপন তথ্যের ভিত্তিতে ৩ টি ভারতীয় ট্রাক জব্দ করে কাস্টম কর্তৃপক্ষ। 
শেষ খবর পর্যন্ত ভারতীয় ৩ টি ট্রাকে আনা যশোরের আমদানিকারক শাহিন এন্টারপ্রাইজের আমদানিকৃত পার্টসের চালানে ব্যপাক গড়মিল পওয়া গেছে।  
সচেতন মহলের দাবি,বেনাপোলে গড়েউঠা সিন্ডিকেট চক্র ভেঙে না দিলে বন্দর এলাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ফিরবে না। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি বন্দরে যদি শুল্ক ফাঁকি ও অনিয়মই নিয়মে পরিণত হয় তবে তা জাতীয় স্বার্থের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। দ্রুত নিরাপত্তা নিশ্চিতকরণে (বিজিবি’র) মত পেশাদার বাহিনী দ্বারা নিয়ন্ত্রণ  সহ শুল্কফাঁকির সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। 

 

 

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি