কুষ্টিয়া পৌর ১৬ নম্বর ওয়ার্ডে বিএনপি ও মৎস্যজীবী দলের নির্বাচনী কার্যক্রম শুরু
কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সদর থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মঙ্গলবাড়িয়া বাজারে এই কার্যক্রমের সূচনা করা হয়।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পক্ষে ভোট প্রার্থনা করেন তারা।
নির্বাচনী কার্যক্রমে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান, সজল মাহমুদ জসিম, তাজেম শাওন, কুষ্টিয়া সদর থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম শিপলু, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক আশরাফ ইসলাম, যুবদল নেতা উজ্জলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন,জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সর্বদা আন্দোলন-সংগ্রামে রাজপথে রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার একজন যোগ্য, সৎ ও ত্যাগী প্রতিনিধি।” তারা আরও বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থাকার পরীক্ষিত নেতা হিসেবেই সাধারণ ভোটাররা তাকে গ্রহণ করবেন।
নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে কুষ্টিয়া পৌরসভার ১৬ নংওয়ার্ডের সাধারণ ভোটাররা ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা