তাড়াশে দোবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৯/০৩/২০২৩ ইং তারিখে তাড়াশ উপজেলাধীন দোবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অধিকার বিষয়ক ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহমুদুর রহমান ও মোঃ আশরাফ আলী। এছাড়াও স্কুল এর শিক্ষক, এসএমসি পিটিএ সদস্য এবং ওপিডি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন অন্তর্ভূক্তিমূলক শিক্ষার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত মাষ্টার ট্রেইনার ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ ইউসুফ। কর্মশালায় কিভাবে- প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতা কি, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলস্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসা যায়, প্রতিবন্ধী শিশুদের অধিকার ও সুরক্ষা ২০১৩ আইন, এসডিজি, UNCRPD, বাড়ী ভিত্তিক শিক্ষা কি, অন্তর্ভূক্তিমূলক শিক্ষা কি এগুলো বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক, এসএমসি ও পিটিএ সদস্যদের উদ্দেশ্য বলেন যে, প্রতিবন্ধী শিশুরা যাতে নির্বিঘ্নে স্কুলে অপ্রতিবন্ধী শিশুদের সাথে পাঠদান করতে পারে এজন্য সকলকে একসঙ্গে কাজ করার জন্য আহবান করেন এবং গণ উন্নয়ন কেন্দ্র কে মাঠ পর্যায়ে সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সাইটসেভার্স এর সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পটি তাড়াশ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ক্যাচমেন্ট এলাকায় কাজ করে আসছে।এছাড়াও উক্ত কর্মশালায় জনাব মো: আতাউর রহমান সরকার প্রকল্প ব্যবস্থাপক গণ উন্নয়ন কেন্দ্র, এবং অরবিন্দু বর্মন, মিল অফিসার, প্রমূখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা
হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা
কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন