ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় ১৫০ জন মেধাবী শিক্ষার্থী ট্যাব‌ পেয়ে মহাখুশি


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ৪:৩২

নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব‌ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে জনশুমারী‌ ও গৃহ‌ গণনা ২০২১ প্রকল্প হতে উপজেলার ২৫ টি প্রতিষ্ঠানের ১৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ১৫০ টি ট্যাব‌ বিতরণ করা হয়। মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৯ম‌ ও ১০ম‌ শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজন‌ করে শিক্ষার্থী রয়েছে।  এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ কায়সার খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী -৬ হাতিয়া আসনের এমপি আয়েশা ফেরদাউস।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত‌ উল্লাহ্ , হাতিয়া থানার ওসি মোঃ আমির‌ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সঞ্জয় সাহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিসংখ্যান সহকারী মিজানুর রহমান।         অনুষ্ঠানের প্রধান অতিথি আয়েশা ফেরদাউস এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,মেধার‌ স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ ট্যাব‌ প্রদান করা হয়েছে।এই ডিভাইসকে‌ যথাযথ‌ কাজে লাগিয়ে নিজেকে একজন স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে হবে। আবার লেখা‌ পড়ার ক্ষতি‌ হয় এমন কাজ এই ডিভাইস‌ দিয়ে না করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ