ডিবির অভিযানে জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক
রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট তৈরির জালিয়াতি চক্রের ৩ সদস্যকে আটক করেছ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) শাখার (উত্তর-দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম। গত মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো: রাজু শেখ (৩২), মো: মাহমুদুল রিয়াদ (২৪) এবং নয়ন শেখ (২১)। অভিযানকালে তাদের নিকট হতে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত রোহিঙ্গাদের জন্য ৩ টি এনআইডি ও ৫ টি জন্মনিবন্ধন সার্টিফিকেট জব্দ করা হয়েছে, এছাড়াও জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।
সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক এই তথ্য নিশ্চিত করে বলেন, সিএমিপর ডিবি (উত্তর-দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ানের সার্বিক দিক-নির্দেশনায় ও ডিবি (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোনাহর আলীর নেতৃত্বে স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক রিপন কুমার দাস সহ অন্যান্য সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এবং ইতোমধ্যে রুজুকৃত মামলার তদন্তের ধারাবাহিকতায় ঢাকার আগারগাঁও এর পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় অবস্থিত বন্ধু টেলিকম নামক দোকানে অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানান, তারা বছর খানেক যাবৎ রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে আসছে।
উক্ত চক্রটি জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত এসকল এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট তৈরি করে তা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তিতে কাজ করে আসছিলো। ইতোপূর্বে এ চক্রের কয়েকজন সদস্য ডিবি (উত্তর-দক্ষিণ), সিএমপি কর্তৃক আটক হয়েছিলো এবং তাদের নিকট থেকে রোহিঙ্গাদের জন্য জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছিলো। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Link Copied