ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ফসলি জমিতে পুকুর খননের দায়ে ৪ জনের কারাদণ্ড


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ৪:৪২

সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমি নষ্ট করে অবৈধ ভাবে পুকুর খনন ও ড্রাম ট্রাকে মাটি পরিবহন করার অপরাধে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রামমাণ আদালত। এদের মধ্যে ৩ জনকে ৩ মাস ও অপর ১ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। ২৯ মার্চ বুধবার দুপুরে সাজা প্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়।
৩ মাসের সাজা প্রাপ্তরা হলেন পাবনা জেলার কাশিনাথপুর উপজেলার আমিনপুর গ্রামের শাহিনুর ইসলামের ছেলে মো. রাতুল প্রামাণিক (২১), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছী গ্রামের বাবুল শেখের ছেলে মো. হাসিবুল ইসলাম (২১), নুর ইসলামের ছেলে মো. সাগর হোসেন (২১) এবং ১৫ দিনের কারাদণ্ড প্রাপ্ত  তাড়াশ উপজেলার সাকুয়াদিঘি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে হযরত আলী (৪৫)।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মো. মেজবাউল করিম বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধ ভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট ও ড্রাম ট্রাকে মাটি পরিবহন করার দায়ে তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘন অপরাধে এ সাজা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে ৪০ বছরের মুয়া‌জ্জি‌নি শে‌ষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শুক্কুর আলী

চাকিরপশার বিলের শতবর্ষের ইতিহাস নদী থেকে বিল হারাচ্ছে মৎস্য ও জীববৈচিত্র্য

রেলের কারখানায় নকল যন্ত্রাংশের ব্যবহার, অর্থ লোপাট, ঝুঁকিতে সেবা!

পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন

বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ফটিকছড়িতে ‘মির্জারহাট মারকাযুদ দাওয়াহ্ মহিলা হিফয খানা’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত

খালিয়াজুরীতে ভবন সংকটে ব্যাহত পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক

পটিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট

কোনাবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রুপ নিয়েছে: গত ৭ দিনে আক্রান্ত ৪৩২

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’